শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে এমভি ইউনিউইসডম

মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে এমভি ইউনিউইসডম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালানের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দর জেটিতে এসে ভিড়েছে এম,ভি ইউনিউইসডম।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ জাহাজটি বন্দর জেটিতে ভিড়ে। রাত ১০টার পর থেকে এ জাহাজ থেকে এ মালামাল খালাসের কাজ শুরু হয়। মালামাল খালাসের পর আজ সকালে সড়ক পথে যাবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, সরাসরি রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক কেন্দ্রের মূল্যবান বৈদ্যুতিক মালামাল নিয়ে বিদেশি জাহাজ এম,ভি ইউনিউইসডম সোমবার সন্ধ্যায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে এসে পৌঁছায়। এ চালানে রয়েছে ১৪২১ মেট্টিক টনের ২৮০ প্যাকেজ মেশিনারি পণ্য। এর আগে গত পহেলা আগস্ট এম,ভি কামিল্লা ও ৫ আগস্ট এম,ভি ড্রাগনবল রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে। 

খুঁজুন