মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত

মোরেলগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত

এম.পলাশ শরীফ, বাগেরহাট :

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে ছুরিকাঘাতের৷ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কিশোরীর মা তাছলিমা বেগম বাদি হয়ে মামলাটি করেছেন। এ মামলার একমাত্র আসামি জিউধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. বাচ্চু মৃধা(৪৫) বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশ বাচ্চু মৃধাকে গ্রেফতার করতে পারেনি। 

প্রসংগত, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে জিউধরা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ৮ম শ্রণির এক কিশোরী ছাত্রীকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। মেয়েটিকে শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মেয়েটির ডান হাটুর নীচে ও ডান হাতের ৩টি আঙ্গুলে গুরুতর কাটা আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান হাটুর নীচে, হাতের আঙ্গুলগুলোয় বেশ কয়েকটি সেলাই লেগেছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। 

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মামলার আসামি বাচ্চু মৃধাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে। 

খুঁজুন