মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত, খুমেকে ভর্তি

মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত, খুমেকে ভর্তি

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ 

বাগেরহাটের মোরেলগঞ্জে অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদের জের ধরে ২ ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিন সুতালড়ী গ্রামে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের দক্ষিণ সুতালড়ী গ্রামে একটি অনৈতিক ঘটনার বিচার চাওয়াকে কেন্দ্র করে ওই পরকিয়া জুটি ও তাদের লোকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় ওই এলাকা আ.বারেক মুন্সীসহ এলাকার লোকজনের।

ঘটনার দিন গত শুক্রবার উক্ত অা. বারেক মুন্সীর ২ ছেলে আবু বকর মুন্সী(৩০) ও হুমায়ুন মুন্সী(৫০) তেতুল বাড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথিমধ্যে দক্ষিন সুতালড়ী গ্রামের ইব্রাহিম মুন্সীর চায়ের দোকানের সামনে পৌছলে  প্রতিপক্ষ ছাইফুল মন্সী ও ওহাব মুন্সীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে অকথ্য গালমন্দ করে। এসময় তাদের গাল মন্দের প্রতিবাদ করায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের ২ ভাইকে এলোপাতাড়ি পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তাদের ডাক চিৎকারে আশ- পাশের লোকজন ছুটে আসলে হামলাকারী সন্ত্রাসীরা চলে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও তাদের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় আ. বারেক মুন্সী বাদী হয়ে সাইফুল মুন্সী, ওহাব আলী মুন্সী ও ফাতেমা বেগমসহ ৬ জনকে আসামি করে শুক্রবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ করেন।

খুঁজুন