মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে শীত নিবারনে আগুন জ্বালাতে গিয়ে এক শ্রমীক দগ্ধ

মোরেলগঞ্জে শীত নিবারনে আগুন জ্বালাতে গিয়ে এক শ্রমীক দগ্ধ

এম.পলাশ শরীফ, বাগেরহাট : 

বাগেরহাটের মোরেলগঞ্জে টানা ৩দিনের শৈত্যপ্রবাহে জেকে বসেছে শীত। শীত নিবারনে আগুন জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মো. নাসির সওদাগার (৩২) নামের এক শ্রমিক গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।

 পারিবারিক সূত্রে জানাগেছে, কর্মসূজন কর্মসূচি শ্রমীক কাজে নিয়োজিত হতদরিদ্র নাসির সওদাগার বুধবার সকালে বারইখালী ইউনিয়নের তাফালবাড়ি গ্রামে রাস্তায় মাটির কাজ করছিলেন। কাজের মাঝে অতিরিক্ত শৈত্যপ্রবাহে আগুন জ্বালিয়ে শীত নিবারনে অসতর্কতায় পরিহিত কাপড়ে আগুন ধরে যায়। এ সময় তার ডাক চিৎকারে সাথে থাকা অন্য শ্রমীকরা আগুন নিবানোর জন্য চেষ্টা করে। তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা কর্তাব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি বলেন, অগ্নিদগ্ধ শ্রমীক নাসিরের শরীরের বিভিন্নস্থানে পুড়ে গিয়ে শরীরে ৩০% ক্ষতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 এ সর্ম্পকে বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. আউয়াল খান মহারাজ জানান, দগ্ধ শ্রমীক নাসির সওদাগার ৪০ দিনের মাটির কাজ করছিলো। এ সময় সে অগ্নিদগ্ধ হয়। তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া শ্রমীক নাসিরের পরিবারে পিতা-মাতা স্ত্রী ও একটি শিশু কণ্যা রয়েছে। সে ভাষান্ড গ্রামের সোহরাফ সওদাগারের ছেলে। 

খুঁজুন