মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে শয়নকক্ষ থেকে ছাত্রের লাশ উদ্ধার

মোরেলগঞ্জে শয়নকক্ষ থেকে ছাত্রের লাশ উদ্ধার

এম.পলাশ শরীফ,মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রায়হান সরদার বাবু (২৪) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা গ্রামের কামাল সরদার ওরফে কালুর একমাত্র সন্তান বাবুকে মৃত অবস্থায় পাওয়া যায় তার শয়নকক্ষে। 


বাবুর বিছানায় মরদেহের কাছে ৩০পিচ ঘুমের ট্যাবলেটের খোসা পাওয়া গেছে বলে তার বাবা জানিয়েছেন। বাবু মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। 


এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, বাবুর মৃত্যুর সঠিক কারণ জানতে তার  মরদেহ পোস্ট মর্টেম করানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। 


খুঁজুন