রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময় • গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার শপথ • দেশের অধিকাংশ মানুষেরই আয় কমেছে
জাতীয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এই অবহাওয়া অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। আবার কোথাও কোথাও ফোঁটা-ফোঁটা বৃষ্টিও হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টা নাগাদ বৃষ্টি বাড়তে শুরু করে। এখন পর্যন্ত তা হালকা থেকে মাঝারি অবস্থায় আছে। কোথাও ভারী বৃষ্টি নেই। তবে ঢাকার বাইরের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এখন মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এই অবস্থা আরও কিছুদিন থাকতে পারে। কারণ এখনও বাংলাদেশে মৌসুমি বায়ু অবস্থান করছে।

সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে মৌসুমি বায়ু বিদায় নেয় জানিয়ে তিনি বলেন, এবারও একই সময়ে (অক্টোবরের প্রথম সপ্তাহে) এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে বলে আশা করছি। তার আগেও এই বায়ু বিদায় নিতে পারে। এখনই এটি বলা সম্ভব নয়। এদিকে গতকালও ঢাকার কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে, আবার কিছু এলাকায় একেবারেই বৃষ্টি হয়নি। এমন আবহাওয়া বিরাজ করছে সারাদেশেই।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।


খুঁজুন