মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর মুখ বেঁধে এসিড দিয়ে পুড়িয়ে হত্যা !

মুখ বেঁধে এসিড দিয়ে পুড়িয়ে হত্যা !

কুমিল্লা ব্যুরো :

কুমিল্লায় মুখ বেঁধে এসিড দিয়ে পুড়ে হত্যার অভিযোগে দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে উভয়ের দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদÐের আদেশ দেয়া হয়। এসময় মামলার আরেক আসামীকে খালাস দেয়া হয়। মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম।

দন্ডপ্রাপ্তরা হলেন, মো. জাহিদ হাসান (বাবু) ও মো. মাসুম মিয়া।

মামলার বিবরণনে জানা গেছে, ২০১৭ সালের ১২ মার্চ দাউদকান্দি থানাধীন গৌরীপুরস্থ নিউ মাকের্টে চুরির সময় দেখে ফেলায় নাইট গার্ড শফিকুল ইসলামকে হত্যা করে তারা। পরে তার লাশ যেন চেনা না যায় তাই এসিড দিয়ে পুড়িয়ে দেয়। এঘটনার শফিকুল ইসলামের স্ত্রী মোসা. জোসনা বেগম অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করে। পরে তদন্ত করে আসামীদের পুলিশ গ্রেপ্তার করে। আসামীরা জবানবন্দী দিলে আদালত তাদের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, একটি মোবাইল দোকানে চুরির সময় দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি। পরিচয় যেন না সনাক্ত হয় তাই লাশ এসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় আসামীরা উপস্থিত ছিলেন। রায়ের পর আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।

খুঁজুন