বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
শিক্ষা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

লিখন সরকার : জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের এ নতুন বাংলাদেশে সামনে এগিয়ে যাচ্ছে ।    

রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন, একটি বৈষম্যহীন সমাজ এবং কল্যাণ রাষ্ট্র গঠন করাই ছিলো আমাদের শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছিলো। কিন্তু গত ৫৪ বছরে আমরা বৈষম্যহীন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। এ জন্য ২৪ এর জুলাই আগস্টে আমাদের ১৪'শত ছাত্র জনতার জীবন দিতে হয়েছে। 

আগস্ট পরবর্তী সময়ে আমরা আমাদের শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে একটু একটু অগ্রসর হচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এ প্রজন্মই পারবে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্খাকে সামনে নিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে।  

এর আগে, এদিন সকাল সাড়ে ৭টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। 

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন