রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই
জাতীয় ময়মনসিংহে ৩ জনকে চাপা দেওয়া সেই ট্রাকচালক গ্রেপ্তার

ময়মনসিংহে ৩ জনকে চাপা দেওয়া সেই ট্রাকচালক গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় শিশুসহ তিনজন নিহতের ঘটনায় রাজু আহমেদ শিপন নামের ওই চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৮ জুলাই) রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, ঘটনাটি এখন দেশজুড়ে আলোচনায়। ঘটনার পর থেকেই র‌্যাবের গোয়েন্দা শাখা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালক শিপনকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি অভিযানিক দল।

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার বিকেলে তিনজনকে চাপা দেয়ার ঘটনায় পুলিশ ট্রাকটিকে জব্দ করতে পারলেও তাৎক্ষণিক পালিয়ে যায় চালক। নিহত জাহাঙ্গীর আলমের বাবা অজ্ঞাত আসামি করে মামলার পর পুলিশ চালককে খুঁজলেও পরিচয় শনাক্ত করতে পারেনি।

খুঁজুন