মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নাজিরপুর সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নারী শিশুসহ নিহত -৮

নাজিরপুর সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নারী শিশুসহ নিহত -৮

হাসিবুর রহমান :

পিরোজপুর: পিরোজপুর নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় একটি প্রাইভেট কার খালে পড়ে নারী শিশু সহ দুই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত তিনটায় পিরোজপুর- নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শাওন (৩২) নাজিরপুরের হোগাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার পুত্র, আমেনা বেগম (২৫) শাওনের স্ত্রী, শাহাদাত (১০) শাওনের পুত্র, আব্দুল্লাহ (০৩) শাওনের পুত্র। 

এছাড়াও নিহত মো: মোতালেব (৪৫), শেরপুরের দিঘীপাড়া রঘুনাথপুর নিজামুদ্দিনের পুত্র, সাবিনা (৩০) মোতালেবের স্ত্রী, মুক্তা (১২) মোতালেব এর মেয়ে, সোয়াইব (০২ নিহত মোতালেব এর পুত্র। 


নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, অবসরযাপনের জন্য শাওন ও তার বন্ধু পরিবার নিয়ে কুয়াকাটা গিয়েছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি নাজিরপুরের হোগলা বুনিয়া ফেরার পথে রাত তিনটার দিকে পিরোজপুর নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খালে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়ত তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম আসিফ আহমেদ জানান একটি প্রাইভেটকার দুর্ঘটনায় আট জনকে পিরোজপুর জেলা হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে সবাই পানিতে ডুবে মারা গেছেন। 

পিরোজপুর সদর থানার এস আই শাহজাহান কবির জানান খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়দের সহায়ত তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মৃত্যু বক্তিদের তালিকা

১। মোঃ শাওন মৃধা (৩২) পিতা আসাদুজ্জামান মৃধা 

২। মোসাঃ আমেনা বেগম(২৫) স্বামী শাওন মৃধা, 

৩। মোঃ শাহাদাত(৭) পিতা মোঃ শাওন মৃধা, 

৪। আব্দুল্লাহ(৪) পিতা শাওন মৃধা, সর্ব সাং-ভাইজোড়া, ২নং ওয়ার্ড, থানা-নাজিরপুর, ০১৭২০ ৫৯২৬৫৫

৫। মোঃ মোতালে (৫০) নাজিম উদ্দিন, 

৬। মোসাঃ সাবিনা(২৭) স্বামী মোতালেব

৭। মুক্তা(৯) পিতা মোঃ মোতালে

৮। মোঃ ফরিদ(৩), পিতা মোঃ মোতালে সাং-রমনাথপুর, থানা-শেরপুর, জেলা-শেরপুর, ০১৩০০৯৫৭৪০০

খুঁজুন