মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নান্দাইলে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান

নান্দাইলে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নির্দেশে আবারো শুরু হয়েছে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান।

গতকাল সোমবার (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে উপজেলা পূর্ব এলাকা মুসুল্লি, রাজগাতী, মোয়াজ্জেমপুরেট অবৈধ ৫টা ইটভাটা চুল্লী গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ইটভাটা গুলো হলো- মেহেরুনন্নেছার মালিকানা এম. আর. বি. ব্রিকস, আলী উসমানের মালিকানা সেভেন স্টার ব্রিকস (১) ও সেভেন স্টার ব্রিকস (২), মাওলানা মোহাম্মদ মুস্তফা কামালের মালিকানা এম. আর. বি. ব্রিকস, গেনু ভূইয়ার এম. এ. ডি. ব্রিকস সহ মোট ৫টি ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সদস্যরা জানান, ইটভাটার চুল্লী অপসরণসহ আলী উসমানের মালিকানা সেভেন স্টার ব্রিকস (২) কে পাঁচলক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সহকারী কমিশনার ভূমি মাফুজুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম নেতৃত্বে পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা ভূমি অফিসের কর্মরত লোকজন এই মোবাইল কোট পরিচালনার সময় অংশ নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান বলেন, সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট পাঁচটি ইটভাটা উচ্ছেদ সহ একটি ইউভাটাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সন্ধা পর্যন্ত এই অবৈধ ইট ভাটার উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

নান্দাইল উপজেলা সর্বমোট কতগুলো ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হবে জানতে চাইলে, ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরে নির্দেশনা অনুযায়ী অবৈধ সব ইটভাটাতেই অভিযান চালানো হবে। আজ প্রথম দিনে ৫টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন