মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর অবৈধ স্টান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন

অবৈধ স্টান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন

বুলবুল আহমেদ সোহেল :

নারায়ণগঞ্জে যানজট নিরসনে চাষাঢ়ায় মৌমিতা বাসসহ সকল অবৈধ স্ট্যান্ড শহর থেকে উচ্ছেদ হকার্সমুক্ত ফুটপাত এবং পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলোর ছেড়ে দেয়া রাস্তা দ্রুত নির্মাণ করার দাবীতে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন। শনিবার সকালে নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুর উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি এম সিদ্দিক, কুতুব উদ্দিনসহ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তাগন প্রশাসনের প্রতি নারায়ণগঞ্জে যানজট নিরসনে চাষাঢ়ায় মৌমিতা বাসসহ সকল অবৈধ স্ট্যান্ড শহর থেকে উচ্ছেদ দাবী জানিয়ে বলেন, মৌমিতা বাস গুলির অনুমতি না থাকা সত্ত্বেও চাষাঢ়ায় এসে প্রতি নিয়ত যানজটের সৃষ্টি করছে। অবিলম্বে এ বাস চাষাঢ়ায় আসা বন্ধ করতে হবে। ফুটপাতের অবৈধ দখল মুক্ত করতে হবে। বক্তগন বলেন, এ সব বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন করা হবে।

খুঁজুন