সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নারায়ণগঞ্জের কারাগারে হাজতির মৃত্যু

নারায়ণগঞ্জের কারাগারে হাজতির মৃত্যু

বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ কারাগারে রাসেল মিয়া (৩৫) নামে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকাল অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। রাসেল মিয়া ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার আঃ মান্নান মিয়ার ছেলে।

সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাহবুব আলম জানান, দুই দিন আগে ফতুল্লা থানার একটি মাদক মামলায় রাসেলকে আদালত কারাগারে প্রেরন করেন। যেদিন তাকে কারাগারে পাঠানো হয়েছে সেদিনই সে অসুস্থ ছিলেন। মাদকাসক্তির কারনে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে ছিল। এজন্য তাকে কারাগারের হাসপাতালে রাখা হয়েছিল। শনিবার সকালে তার অবস্থা আরো খারাপ হলে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এবিষয়ে আইনগত পক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

খুঁজুন