বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিউইয়র্কে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ শরীয়তপুরের মন্দিরের একাংশে সংস্কার কাজ নিয়ে অপপ্রচার শনাক্ত হারানো পাসপোর্ট দ্বিতীয়বার পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৪৫ চুরির অভিযোগে আটক যুবকের ভিডিওকে হিন্দু নারী ধর্ষণের বলে প্রচার নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
শিক্ষা নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন

নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন

 ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টে অংশগ্রহণের জন্যে নাটোর জেলায় নিবন্ধনভুক্ত হয়েছেন ১২হাজার ৮শ’ শিক্ষার্থী। ইতোমধ্যে এই নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে।

১২ থেকে ১৪ বছর বয়সী এসব শিক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৬৯৪ জন বালক এবং ৪ হাজার ১০৬ জন বালিকা। জেলার ৭ টি উপজেলা থেকে শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’-এই প্রতিপাদ্যকে নিয়ে ১০টি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট, ভলিবল এবং কাবাডি। দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস এবং একক ইভেন্টে দাবা, এ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী বাসস’কে জানান, জেলার ৫২টি ইউনিয়ন এবং ৭ টি পৌরসভা পর্যায়ে অচিরেই দলগত ইভেন্টের দল গঠন এবং একক ইভেন্টের প্রতিযোগিতা শুরু হবে। তবে নাটোর পৌরসভার ক্ষেত্রে ৯টি ওয়ার্ড পর্যায়ে দল গঠন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

খুঁজুন