মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু


অমর ডি কস্তা ,নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুুর হিজলী পাবনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, ভোরের দিকে ফিরোজার শয়নকক্ষে আগুন লাগে। আগুন দেখে তাকে ডাকলেও ঘুম ভাঙাতে পারেননি। পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কক্ষের ভেতরে থাকা ফিরোজাকে উদ্ধার করতে পারেননি তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালে ঘরের ভেতর থেকে দগ্ধ ও মৃত অবস্থায় ফিরোজাকে উদ্ধার করেন। 

বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার নুরুল ইসলাম জানান,  দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরের ভেতরে থাকা ফিরোজাকে জীবিত উদ্ধার করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতের জন্য তাপানোর আগুন থেকে এ আগুনের উৎপত্তি হয়। 

খুঁজুন