মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নওগাঁয় দেশীয় অস্ত্র ও মাদক নিয়ে দু'জন আটক ১১ সেপ্টেম্বর রাজবাড়ী আসছেন পানিসম্পদমন্ত্রী নবনিয়োগপ্রাপ্ত ১৮২ চিকিৎসকের যোগদান জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আগামী অর্থবছরে ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল চালুর আশাবাদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য জরুরি: পরিবেশমন্ত্রী পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হতে পারে: ধর্মমন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী করা হবে কোম্পানি আইন : বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
দেশের খবর নবনিয়োগপ্রাপ্ত ১৮২ চিকিৎসকের যোগদান

নবনিয়োগপ্রাপ্ত ১৮২ চিকিৎসকের যোগদান

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ প্রাপ্ত ১৮২ জন চিকিৎসক যোগদান করেছেন। চিকিৎসকদের মধ্যে সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন এবং সহকারী সার্জন পদে ১৬৩ জন রয়েছেন। 

নতুন নিয়োগ প্রাপ্ত চিকিৎসকরা আজ সোমবার সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উপস্থিত হয়ে যোগদান করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ এন বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বক্তব্য রাখেন। 

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বর্তমানে দেশের ৮৩ টি উপজেলায় ৬০ ভাগের বেশি চিকিৎসকের পদ শুণ্য রয়েছে। নব যোগদানকৃত ১৬৩ জন সহকারী সার্জনকে ৮৩ উপজেলায় এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জনকে ৪০০ টি উপজেলায় অটোমেশন পদ্ধিতিতে জরুরী ভিত্তিতে পদায়ন করা হবে।’ 

খুঁজুন