বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
মূল্যস্ফীতি ও মার্কিন চাপ, সুদের হার বাড়াতে পারে ব্যাংক অব জাপান জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে মাখোঁর সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি ফেডের সুদের সিদ্ধান্তকে ঘিরে এশিয়ার শেয়ারবাজারে অস্থিরতা বিনিয়োগ চুক্তি ও হরমুজ প্রণালীতে সম্ভাব্য মোতায়েন নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধানের মস্কোর ওপর আরও চাপের আহ্বান বৈষম্য মোকাবিলায় আন্তর্জাতিক প্যানেল গঠনে যুক্তরাষ্ট্রে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে প্রাদুর্ভাব বিশ্ব বিনিয়োগকারীদের কানাডায় বিনিয়োগের আহ্বান কার্নির প্রধানমন্ত্রীর উদ্যোগে আজন্ম দৃষ্টিহীনকে চাকরিতে নিয়োগ দিল রাবি দ. আফ্রিকার নাগরিকদের ভিসায় বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের
দেশের খবর নেপালের ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত

নেপালের ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত

: বাংলাফ্যাক্ট

 নেপালের একটি ঘটনার ভিডিওকে বাংলাদেশের নোয়াখালীর বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করা হচ্ছে— আর্থিক সংকটের কারণে নোয়াখালী সরকারি হাসপাতাল থেকে এক গর্ভবতী নারীকে চিকিৎসা সেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া হলে, পরবর্তীতে তিনি রাস্তায় সন্তান প্রসব করেন।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। আসলে এটি নেপালের সপ্তরী জেলার রাজবিরাজ গজেন্দ্র নারায়ণ সিং হাসপাতালের বাইরের ঘটনা।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 
সম্প্রতি বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম নিয়মিত এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

খুঁজুন