মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নেত্রকোনার দূর্গাপুরে ৫,৩৮৪ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন আটক

নেত্রকোনার দূর্গাপুরে ৫,৩৮৪ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন আটক

জেলা প্রতিনিধি (নেত্রকোনা) :

নেত্রকোনা জেলার দূর্গাপুরের তেরী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫,৩৮৪ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন চোরাকারবারীকে  আটক করেছে র‍্যাব-১৪।

আজ দুপুর ১২ টায় এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১৪। আজ ১৫ তারিখ বুধবার রাত ০৩.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানাধীন তেরীবাজার ঘাটসংলগ্ন আলাল সরদার এর গোডাউনে অভিযান চালায় র‍্যাব। সেই সময় অভিযান চালিয়ে ৫,৩৮৪ কেজি ভারতীয় চিনি উদ্ধার করে এবং চোরাচালানের সাথে জরিত ৩ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, রাজু সরকার (৩৮) পিতার নাম রাখাল সরকার, গ্রাম সাধুপাড়া, থানা দূর্গাপুর, জেলা নেত্রকোনা, মনসুর আলী (৩৭), পিতা নাম মৃত জাহেদ আলী, গ্রাম রাতরা, থানা দূর্গাপুর, জেলা নেত্রকোনা, মাজহারুল ইসলাম (৩৭), পিতা মোঃ রইছ উদ্দিন, গ্রাম খালিশা পাড়া, থানা দূর্গাপুর, জেলা নেত্রকোনা। 

গ্রেফতারকৃত আসামীদেরকে র‍্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে বিদেশী পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিলো।

আটককৃত আসামিদের নেত্রকোনা জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

খুঁজুন