মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নেত্রকোনার কেন্দুয়ায় রিপোর্টার্স ক্লাবের মানবন্ধন ও প্রতিবাদ সভা

নেত্রকোনার কেন্দুয়ায় রিপোর্টার্স ক্লাবের মানবন্ধন ও প্রতিবাদ সভা

জেলা প্রতিনিধি (নেত্রকোনা)

নেত্রকোনার কেন্দুয়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে

সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর বিভাগের ব্যুরো প্রধান রতন সরকার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং ডিজিটাল নিরাপত্তা আইনের নামে হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ সোমবার বিকাল সাড়ে তিনটায় কেন্দুয়া উপজেলা  রিপোর্টার্স ক্লাবের সামনের সড়কে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।  

দেশবরেণ্য সাংবাদিক সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও সময় টিভির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রতন সরকার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও তাদের পরিবারের সদস্যদের বার বার হয়রানি এবং মানহানির বিরুদ্ধে প্রতিবাদে একাট্টা হয়েছেন সাংবাদিক, লেখক, শিক্ষার্থী ও সুশীল সমাজ।

ক্লাবের সম্পাদক লাইমুন হোসেন ভূইয়ার সঞ্চালনায় ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন সভাপতিত্ব করেন। 

বক্তব্য রাখেন,  কেন্দুয়া উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক লেখক রাখাল বিশ্বাস,  সাবেক রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি ভোরের ডাকের সাংবাদিক আবুল কাশেম আকন্দ, সাবেক সহ সভাপতি যুগান্তরের সাংবাদিক মামুনুর রশীদ মামুন, সাংবাদিক আয়নাল হক, ইত্তেফাক ও ঢাকা পোস্টে সাংবাদিক জিয়াউর রহমান জীবন, দৈনিক সংবাদের হুমায়ুন কবির,  কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য ও মানবজমিন সাংবাদিক মজিবুর রহমান, মানবাধিকারকর্মী মামুনুল কবীর খান হলি, স্বেচ্ছাসেবক লীগের নেতা রসেল মিল্কী, সাংবাদিক কায়সার তালুকদার ও আলপনা বেগম প্রমুখ।  

প্রতিবাদে কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিক,  উদীচী উপজেলা কমিটি,  মানবাধিকার সংগঠন ছাত্র শিক্ষক সহ নেত্রকোনা জেলার সাংবাদিকরাও অংশ নিয়ে প্রতিবাদ জানান।   

বক্তারা বলেন, দেশের প্রথম সারির গণমাধ্যমের বার্তা প্রধানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা নামক আইনের মাধ্যমে অবিলম্বে পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়। ডিজিটাল আইন নামক কালো আইন প্রণয়ন এর পর থেকে বিভিন্ন ভাবে সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে এ আইন প্রয়োগ করে। এ আইনের ফলে সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে। সাংবাদিকতার স্বাধীনতার জন্য এই আইনের সংশোধন প্রয়োজন।

সাংবাদিক রতন সরকারসহ সম্পাদকের বিরুদ্ধে মিথা প্রত্যাহার করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। 

খুঁজুন