মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি :

সোমবার সকালে জেলা সদরে তেরী এলাকায় বাসকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল আরোহী শাকিল আহমেদ নামের এক যুবক নিহত হন। 

বড় ভাইকে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে ছোট বাজার এলাকায় বাসকে সাইড দিতে গিয়ে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে ঘটনাটি ঘটেছে।

দুপুরে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নেত্রকোনা পৌর শহরের আন্তঃজেলা বাস টার্মিনালে মোটরসাইকেল যোগে বাংলা এলাকা থেকে বড় ভাইকে নিয়ে আসেন শাকিল। 

ভাইকে বিদায় দিয়ে নিজের মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। 

এসময় ঢাকাগামী বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুৎ এর খুঁটিতে ধাক্কা খেয়ে পড়ে যান শাকিল। 

স্থানীয়রা দ্রুত এসে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নেত্রকোনা মডেল থানার পুলিশ খবর পেয়ে আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে দিয়ে দেয়। 

মামলার তদন্ত অফিসার এস আই মো. আশরাফুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাকিল আহমেদ সদর উপজেলার বাংলা গ্রামের আবেদ আলীর ছেলে।

খুঁজুন