মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নেত্রকোনায় বালুবাহী ট্রাকের চাপায় নারী নিহত

নেত্রকোনায় বালুবাহী ট্রাকের চাপায় নারী নিহত

জেলা প্রতিনিধি (নেত্রকোনা):

নেত্রকোনার পূর্বধলায় জারিয়া—বিরিশিরি সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় সমলা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুযারী) দুপুরে উপজেলার পাবই দাসপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ওই নারী আব্দুল হেকিমের স্ত্রী। 

জানা গেছে, ওই নারী সড়কের পাশে গাছের ঝড়াপাতা কুড়াচ্ছিলেন। এসময় দুর্গাপুর থেকে বালু বোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের কিনারায় ওই নারীর ওপর ওঠে পড়ে। এতে ঘটনাস্থলেই পাতাকুড়ানি নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে পূর্বধলা থানায় নিয়ে যায়। তবে চালককে আটক করেত পারেনি। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার দুপুর দুইটার দিকে ওই নারী তার বাড়ির সামনে পাকা রাস্তার পাশে গাছের ঝড়া পাতা কুড়াচ্ছিলেন। এ সময় বিরিশিরি থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ট—১৩৭৯৪১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাতা কুড়ানো নারী সমলার ওঠে পড়ে। 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। 

খুঁজুন