মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নেত্রকোনায় মারা গেছেন বাকলজোড়া ইউনিয়ন চেয়ারম্যান

নেত্রকোনায় মারা গেছেন বাকলজোড়া ইউনিয়ন চেয়ারম্যান

নেত্রকোনা প্রতিনিধি :


নেত্রকোনার দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াকুব আলী তালুকদার (৬৫) মারা গেছেন। মঙ্গলবার বিকেলে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় তার। 

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরের পর হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিরুল ইসলাম রায়হান তাকে মৃত ঘোষনা করেন। 

গত ২৮ নভেম্বর ২০২১ তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে বাকলজোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 

এদিকে হঠাৎ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার নির্বাচনী এলাকা সহ পুরো উপজেলায়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

খুঁজুন