মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নেত্রকোনায় মোহনগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

নেত্রকোনায় মোহনগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল চারটার দিকে মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় স্টেশন এলাকাতেই ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তবে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

মোহনগঞ্জ স্টেশন মাস্টার আতাউর রহমান জানান, বিকাল চারটার দিকে বেসরকারি মহুয়া কমিউটার ট্রেনটি স্টেশন ছাড়ার পর প্লাটফর্মের বিপরীত দিক থেকে এক ব্যক্তি উঠার চেষ্টা করে।

স্থানীয় সংবাদকর্মী কামরুল ইসলাম রতন জানান, মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জ স্টেশন থেকে বিকেল চারটার দিকে ঢাকার উদ্দেশ্য ছাড়ে। এসময় ওই যুবক উঠতে গেলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে কোথা থেকে এসেছে  কোথায় যাচ্ছিল নাম ঠিকানা কিছুই জানা যায়নি। ওই ব্যক্তিকে কেউ চিনতেও পারছেনা।

খুঁজুন