রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে অটল থাকবে জবি

নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে অটল থাকবে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই অটল থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। সম্প্রতি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া থেকে জবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বের হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে শুরু হওয়া আলোচনা ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জবি বের হয়ে যাওয়ার পর থেকে কিছু মহল এ সিদ্ধান্তের সমালোচনা করছে। তবে জবি শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শিক্ষার্থীরা জানান, পৃথক ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের দক্ষতা যাচাই এবং বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার মান নিশ্চিত করবে।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে, তা খুবই নিন্দনীয়। কারো উস্কানিতে আমরা বিভ্রান্ত হবো না। কারো চাওয়া বা না চাওয়ায় আমাদের সিদ্ধান্ত বদলাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই আছে, থাকবে।

উপাচার্য আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, শিক্ষার্থী এবং শিক্ষকদের চাওয়া অনুযায়ীই গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সঠিক সিদ্ধান্ত। আমাদের শিক্ষার্থীদের স্বার্থকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই এবং এ সিদ্ধান্ত তারই প্রতিফলন।

খুঁজুন