মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নিয়ামতপুর প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিয়ামতপুর প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন :


নওগাঁর নিয়ামতপুর প্রেস ক্লাব এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সারাদেশে শীত জেঁকে বসেছে। আর এই শীতে কষ্ট পাচ্ছে হত-দরিদ্র ও বৃদ্ধ-অসহায় মানুষরা। তাদের কষ্ট নিবারণের জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছে নওগাঁর নিয়ামতপুর প্রেস ক্লাব। 

মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে ৫০ জন দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। 

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার (ওসি) মোঃ আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রেজাউল ইসলাম সেলিম,  সহ-সভাপতি রুহুল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক সরকার শাহ আলম, অর্থ বিষয়ক সম্পাদক জামিনুর ইসলাম, সদস্য নাজমুল হক, জাকির হোসেন,  মাসুদ রানা প্রমূখ। 

আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

খুঁজুন