মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নলডাঙ্গায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নলডাঙ্গায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার




নলডাঙ্গা প্রতিনিধি: বিপ্লব তালুকদার 


নাটোরের নলডাঙ্গায় মোঃ মাহবুব হোসেন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে উপজেলার বাসুদেবপুর মধপাড়া দোলবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

মাহবুব হোসেন উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া গ্রামের দিনমজুর মোঃ ইমান আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (২১ আগষ্ট) দিনগত রাতে বাড়ি থেকে বের হয়ে যান মাহবুব। কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি। আজ সকালে নিহতের বাড়ির অদুরে মধ্যপাড়া এলাকার একটি পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন । 


খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুর্ব কোন শত্রুতার জেরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কে বা কারা হত্যার পর এ স্থানে মরদেহটি ফেলে রেখে গেছে। 


বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখনও পর্যন্ত থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে সুষ্ঠ তদন্ত করে এ ঘটনার আসল রহস্য উদঘাটন করা হবে।

খুঁজুন