মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁ আইনজীবী সমিতির সভাপতি পিটু, সম্পাদক রাজ্জাক

নওগাঁ আইনজীবী সমিতির সভাপতি পিটু, সম্পাদক রাজ্জাক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার রাত ৯টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুলতান মাহমুদ ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বেলা ১১টা থেকে জেলা বার অ্যাসোসিয়েশন ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। মোট ৪০৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৯১ জন।

নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি সহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে ১১ জন এবং সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে চারজন নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন-সহ সভাপতি ময়েন উদ্দিন প্রামাণিক ও মোফাজ্জল হক, সহ সাধারণ সম্পাদক (প্রশাসন) কাজী হাসানুজ্জামান হাসান, সহ সাধারণ সম্পাদক (লাইব্রেরী) তানজিমুল হক লিঙ্কন, সহ সাধারণ সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) আশরাফুদ্দৌলা নয়ন এবং সদস্য পদে রফিকুল ইসলাম মন্ডল, এ.এস.এম আলতাফ হোসেন, আবু সাঈদ সুমন, শাকিল ইসলাম ও জসিম উদ্দিন প্রামাণিক। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- সদস্য পদে মনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম-২ ও গোলাম আজম।

খুঁজুন