মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁর জেলা প্রেস ক্লাবের কমিটি ঘোষনা

নওগাঁর জেলা প্রেস ক্লাবের কমিটি ঘোষনা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর ঐতিহ্যবাহী জেলা প্রেস ক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে এবং ২০২৩ ইং সালের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার বিকেল ৩ টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে নওগাঁ জেলা প্রেস ক্লাব এর সভাপতি কায়েস উদ্দিন সভাপতিত্বে এই সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রেস ক্লাবের প্রয়াত সদস্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ সকল সদস্য ও দেশেরতরে যারা প্রাণ দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিগত একবছরের সকল কার্যক্রম সম্পর্কে প্রেস ক্লাব এর সদস্যদের মাঝে বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক শফিক ছোটন। সভায় আগামীতে ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাব কে আরো কিভাবে অবকাঠামোগত উন্নয়ন ও নানাবিধ কল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সকলেই আলোচনা করেন। সভা শেষে নির্বাচন কমিটির আহবায়ক এ্যাড, ডি এম আব্দুল বারী আগামী ২০২৩ইং সালের জন্য চ্যানেল আইয়ের নওগাঁ জেলা প্রতিনিধি কায়েস উদ্দিনকে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার শফিক ছোটনকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিটির যুগ্ম আহবায়ক কাজী জিয়াউল হক বাবলু, মাসুদুর রহমান রতন সহ প্রেস ক্লাব এর সদস্যরা উপস্থিত ছিলেন। 

খুঁজুন