মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁর মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান শাকিল আটক

নওগাঁর মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান শাকিল আটক

নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ হাসান তরফদার শাকিলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ মহাদেবপুর বাসষ্ট্যান্ড মাছের মোড় এলাকা থেকে তাকে আটক করেন। 

আটককৃত সাঈদ হাসান তরফদার শাকিল নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের সাবেক এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিমের ভাগ্নে। আটকের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

খুঁজুন