মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁর সাপাহার প্রেস ক্লাবে তছলিম সভাপতি বাবুল সম্পাদক

নওগাঁর সাপাহার প্রেস ক্লাবে তছলিম সভাপতি বাবুল সম্পাদক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

সাংবাদিক তছলিম উদ্দীনকে সভাপতি ও বাবুল আকতারকে সাধারণ সম্পাদক করে নওগাঁর সাপাহার প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় প্রেস ক্লাব কার্য্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষনা করা হয়। 

প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ বাবুল আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেস ক্লাব বিষয়ে বিস্তারিত আলোচনায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৫-২৬ সালের জন্য দ্বি-বার্ষিক প্রেস ক্লাব পরিচালনা পরিষদের জন্য “দৈনিক কালের কন্ঠ সাপাহার, পোরশা প্রতিনিধি সাংবাদিক তছলিম উদ্দীনকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাপাহার প্রতিনিধি বাবুল আকতারকে সাধারণ সম্পাদক, সাংবাদিক শরিফ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি মোঃ মফিজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ তোফায়েল আহম্মেদ এবং সাংবাদিক প্রদিপ সাহাকে কার্য নির্বাহী সদস্য করে ৭সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া মোঃ ইব্রাহিম খলিল, মনোয়ারুল ইসলাম, গোলাপ খন্দকার ও কণাকে নিয়ে সাধারণ পরিষদ গঠিত হয়। এসময় প্রেস ক্লাবের সকল সাংবাদিক ও সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন।

খুঁজুন