মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁর সাপাহারে আম আড়ৎ ব্যবসায়ী সমিতির অনুদান বিতরণ

নওগাঁর সাপাহারে আম আড়ৎ ব্যবসায়ী সমিতির অনুদান বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর সাপাহারে আম আড়ৎ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধমীয় প্রতিষ্ঠান, অসহায় দুস্থ্য ও এতিম শিশুদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় নওগাঁর সাপাহার উপজেলা আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর অফিস ঘরে এ অনুদানের চেক বিতরণ করা হয়। আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শ্রী কার্তিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে ইসলামী ব্যাংক সাপাহার শাখার ব্যবস্থাপক মোঃ রাশেদুল হক, এনআরবিসি ব্যাংক এর ব্যবস্থাপক, আম আড়ৎ সমিতির সহ-সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ  সম্পাদক ইমাম হোসেন রিফাত প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় সমিতির সকল সদস্য ও উপকার ভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন ও অসহায়, দুস্থ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে অতিথিদ্বয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির, কবর স্থান, মহাশ্মসান, এতিমখানা, সহ অসহায় দুস্থ্যদের মাঝে ৩ লাখ টাকার চেক বিতরণ করেন। ইতোপূর্বে উক্ত সমিতির পক্ষথেকে সাপাহার, বাজার জামে মসজিদ, প্রতিবন্ধী বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে বলে সমিতির সভাপতি, সম্পাদক জানিয়েছেন।

খুঁজুন