মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

নওগাঁতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

উত্তরের জেলা নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এটি চলতি বছরে এ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার ৭ ডিসেম্বর সকাল থেকেই ঘন কুয়াশা আর হিম বাতাস বইছে উত্তরের এই জনপদ নওগাঁতে। এতে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।

স্থানীয়রা বলেন, উত্তরের এ জনপদ কৃষির উপর নির্ভরশীল। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই নওগাঁর তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। নওগাঁ বদলগাছী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তাপপ্রবাহ কমে আসার সাথে সাথেই রাতে ঘনকুয়াশা থাকছে। শনিবার সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও বেলা ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো বলেন, এ মাসের দ্বিতীয় সপ্তাহের পর তাপমাত্রা আরও কমে আসতে পারে।

খুঁজুন