মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় ১০ হাজার কৃষক এর মাঝে সার ও বীজ বিতরণ

নওগাঁয় ১০ হাজার কৃষক এর মাঝে সার ও বীজ বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁয় ৯ হাজার ৭শ' ২০ জন কৃষক (চাষী) পেলেন প্রণোদনার সার ও বীজ। সোমবার ১২ ডিসেম্বর সকাল সারে ১০ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মকিম উদ্দিন দেওয়ানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র্র সাহা বুদু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

চলতি বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার ৭শ' ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ৬ হাজার ২শ' ৫০ জনের প্রত্যেককে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমপিও সার আর অন্য চাষীদের ২ কেজি করে হাইব্রীড জাতের ধান বীজ বিতরণ করা হয়।

খুঁজুন