মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় ১৯০ টি পরিবার পেল ভেড়া

নওগাঁয় ১৯০ টি পরিবার পেল ভেড়া

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁয় ১৯০ টি পরিবার পেল ভেড়া। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান্নোনয়ন করার লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ১৯০ পরিবারের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ-নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৩ ডিসেম্বর দুপুরে মান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। মান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকির মুন্সী।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়ছার হাবীব, মান্দা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সামছুন্নাহার ইয়াসমিন প্রমূখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১৯০ পরিবারের মাঝে একজোড়া করে ভেড়া ও ভেড়ার জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া ভেড়া পালনের জন্য প্রত্যেক পরিবারকে ৩ মাসের খাবার দেওয়া হয়েছে। 

খুঁজুন