মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় ১শ ৫১মন ভেজাল গুড় ধ্বংস সহ ৫ জনের জরিমানা

নওগাঁয় ১শ ৫১মন ভেজাল গুড় ধ্বংস সহ ৫ জনের জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রি করার অপরাধে ৫ জন গুড় ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার দোহালি গ্রামে এ অভিযান পরিচালনা করেন র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস দল।

অভিযানে এসময় ১শ ৫১ কেজি ভেজাল গুড়সহ ১৮ হাজার ৬শ ৫০ লিটার দূষিত চিনির শিরা, ৩ হাজার ১শ ৬০ লিটার মিষ্টির ময়লা শিরা, ২ হাজার ৫শ ৫০ কেজি হাইড্রোজেন, সাড়ে ৪ কেজি কেমিক্যাল রং, ৪ কেজি স্যাকারিন, ৫শ গ্রাম ফিটকারি ও ৫ কেজি চুন ধ্বংস করা হয় বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা সহ মহাদেবপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক কালাম গুড় কারখানার মালিক মোঃ আল মামুন সরদারকে ৩০ হাজার টাকা, হাজড়া গুড় ঘরের মালিক শ্রী অনুকূল চন্দ্র হাজড়াকে ৫ হাজার টাকা, রতন গুড় ঘরের মালিক শ্রী রতন চন্দ্র মন্ডল কে ৩ হাজার টাকা, গৌতম গুড় ঘরের মালিক গৌতম কুমার হাজড়া কে ৩ হাজার টাকা ও আল আমিন গুড় ঘরের মালিক মোঃ আলামিন মন্ডল এর ৩ হাজার টাকা।  সর্বমোট ৪৪ হাজার টাকা জরিমানা করেন এবং উক্ত ভেজাল গুড় সমূহ ধ্বংস করেন।

উপরোক্ত গুড় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রি করতো বলে জনসম্মুখে স্বীকার করেছেন বলেও জানিয়েছেন র‍্যাব।

খুঁজুন