মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় ৩৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ

নওগাঁয় ৩৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁয় ৩৫ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার পূর্বরাতে নওগাঁর ধামুরহাট থানা পুলিশ ধামুরহাট উপজেলার কুলফৎপুর নামক স্থান থেকে আনুমানিক ৩৫ কোটি টাকা মূল্যের ৪৫ কেজি ৭শ' গ্রাম ওজনের মূর্তিটি উদ্ধার করেন।সত্যতা নিশ্চিত করে নওগাঁর

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী প্রতিবেদক কে জানান, ধামুরহাট উপজেলার উমার ইউনিয়নের কুলফৎপুর এলাকায় জাহেদুল ইসলাম হেলাল নামে একজন পুকুর খননকালে (মাটির নিচ থেকে বের হওয়া ) পুকুরের মাটিতে একটি মূর্তি জাতীয় কিছু দেখতে পান। 

এমন খবর পেয়ে ধামুরহাট থানার অফিসাার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছে মূর্তিটি উদ্ধার পূর্বক থানা হেফাজতে নেয়।

ওসি আরো জানান, উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৪৫ কেজি ৭শ' গ্রাম এবং কষ্টিপাথরের নারায়ণ মূর্তিটি'র আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা বলেও নিশ্চিত করেন ওসি।

খুঁজুন