মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় ৬১ লক্ষ টাকার ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁয় ৬১ লক্ষ টাকার ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে দুটি কষ্টি পাথরের মূর্তি ও একটি লিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করেছে পত্নীতলা ১৪- বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মূর্তি দুটি আনুমানিক মূল্য প্রায় ৬১ লক্ষ টাকা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কৈগ্রামে নাওয়াল আদিবাসী পাড়ায় জাহিদুল ইসলাম হেলালের পুকুর থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,চকচন্ডি বিওপির সীমান্তর পিলার ২৬৩/৫-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৮০৪৮৩৫, মানচিত্র-৭৮সি/১৬) সীমান্তবর্তী কৈগ্রাম নাওয়াল আদিবাসী পাড়ায় ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা কিছু কষ্টি পাথরের মূর্তি জমা করে রেখেছে। এমন তথ্যর ভিত্তিতে চকচন্ডি বিওপির সুবেদার আসাদুজ্জামের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে পুকুরে লুকিয়ে রাখা দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া একটি মূর্তির ওজন ৪৩ কেজি ৩শ’ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৩ লক্ষ ৩০ হাজার টাকা। আরেকটির ওজন ১৭ কেজি ৭শ’ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ৭০ হাজার টাকা। এছাড়াও একই যায়গা থেকে একটি লিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করা হয়েছে। যার ওজন ৪৫ কেজি। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিগুলো স্থানীয় প্রত্নতত্ত জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

খুঁজুন