মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় ৮ বছর বয়সি নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক

নওগাঁয় ৮ বছর বয়সি নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় ৩য়' শ্রেণিতে পড়ুয়া ৮ বছর বয়সি নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আমিনুল ইসলাম (৫০) কে আটক পূর্বক সোমবার দুপুরে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে গ্রামবাসী। শিশু ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলার ইটালী গ্রামের মাদ্রাসা পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ইফতারি করানোর কথা বলে মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম ওরফে ভুদি তার প্রতিবেশী ভাতিজার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনীকে পাশের গ্রামের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে সন্ধায় বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশু শিক্ষার্থীর চিৎকারে ঘটনাস্থলে লোকজন এগিয়ে গেলে আমিনুল ইসলাম সেখান থেকে পালিয়ে যায়। শিশুটি বাসায় এসে ঘটনাটি জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে গ্রামবাসী আমিনুল ইসলাম ওরফে ভুদিকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। সেই মামলায় আমিনুল ইসলাম ভুদিকে গ্রেফতার করে সোমবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

খুঁজুন