মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় বাংলা 'ইশারা ভাষা' দিবস পালিত

নওগাঁয় বাংলা 'ইশারা ভাষা' দিবস পালিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

“বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবন প্রতিবন্ধী ব্যক্তির জীবন মান উন্নয়ন“ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এআলোচনা সভায় সমাজসেবার সহকারী পরিচালক মুহতাসিম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে  রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার সাইদুর রহমান, বাকপ্রতিবন্ধী সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বাংলা ইশারা ভাষা দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন।

খুঁজুন