মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় ব্যাটারী চালিত ভ্যান দূর্ঘটনায় চালকের মৃত্যু

নওগাঁয় ব্যাটারী চালিত ভ্যান দূর্ঘটনায় চালকের মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় ব্যাটারী চালিত ভ্যান দূর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এদূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের শেখিপাড়ার মোড় নামক স্থানে।

নিহত শহিদুল ইসলাম মান্দা উপজেলার গনেশপুর শাজিপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক এবং দু' সন্তানের জনক ছিলেন। 

স্থানীয়রা জানান, নিহত শহিদুল তার ব্যাটারী চালিত ভ্যান গাড়ি নিয়ে সতীহাট থেকে তার নিজ বাড়িতে ফেরার পথে

গনেশপুর মটের পুকুর সংলগ্ন শেখিপাড়ার মোড়ে পৌছালে আরেকটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই সাইদুর রহমান বলেন, সম্প্রতি আমার ছোট ছেলের বিয়ে হয়েছে। আজকে আমাদের ছোট ছেলের শশুর বাড়িতে যাওয়ার কথা ছিলো। সে কারনেই আমার ভাই শহিদুল সকালে সতীহাট থেকে বাড়িতে আসছিলো। এসময় তার নিজ ভ্যান গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছে।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন