মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় ছাত্রলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নওগাঁয় ছাত্রলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় জেলা ছাত্রলীগের উদ্যোগে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে প্রধান অতিথি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল সহ আওয়ামী লীগ ও  ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক গুনাবলীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আগামীতেও সবধরনের ভালো কাজের ধারা অব্যাহত থাকবে। 

খুঁজুন