বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা
দেশের খবর নওগাঁয় দেশীয় অস্ত্র ও মাদক নিয়ে দু'জন আটক

নওগাঁয় দেশীয় অস্ত্র ও মাদক নিয়ে দু'জন আটক

নওগাঁয় চাইনিজ কুড়াল এবং দেশিয় অস্ত্র ও ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দু'জন আটক। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য ও নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে ও নওগাঁর মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম এর নের্তৃত্বে মান্দা থানা পুলিশ গতকাল রবিবার রাত সারে ১০ টারদিকে মান্দা থানাধীন কাঞ্চন এলাকার মোহাম্মদ আরমান আলী (৩১), পিতা মোহাম্মদ আফজাল হোসেনের বসত বাড়িতে অভিযান চালিয়ে ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোহাম্মদ আরমান আলী (৩১) এবং মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে আইজুল ইসলাম (৪২) নামে দু'জনকে আটক করেন এবং আটককৃত আরমান আলীর বসত ঘরে তল্লাশি চালিয়ে উভয় পাশে ধারালো একটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ। এব্যাপারে মান্দা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত দু'জনকে সোমবার ৭ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ 

খুঁজুন