রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় ডিবি'র অভিযানে গাজাসহ স্বামী-স্ত্রী আটক

নওগাঁয় ডিবি'র অভিযানে গাজাসহ স্বামী-স্ত্রী আটক

নওগাঁয় ১ কেজি ৫০০ গ্রাম গাজাসহ স্বামী-স্ত্রী দু' জনকে আটক করেছে ডিবি। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ (ডিবি) পুলিশের একটি টিম নওগাঁর মান্দা উপজেলায় মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন সতিহাট এলাকার ঋষিপাড়ায় একজন মুদিখানা দোকানী মুদি জিনিস পত্র কেনা-বেচার পাশাপাশি তার বাড়িতে গাজা রেখে বিক্রি করছেন।

এমন সংবাদের অভিযানবক টিম রবিবার ১৬ আগস্ট দিনগত রাত ৯টারদিকে ঘটনাস্থলে পৌছে লোকজনের উপস্থিতিতে ঋষিপাড়া গ্রামের সচিন্দ্রনাথ এর ছেলে জিতেন্দ্র নাথ এর বাড়িতে তল্লাশী চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার সহ জিতেন্দ্র নাথ (৪০) এবং মাদক বিক্রয়ে সহযোগীতাকারী হিসেবে তার স্ত্রী পলি রাণী ঋষি (৩০) কে আটক করেন ডিবি পুলিশ। এব্যাপারে মান্দা থানায় মামলা হয়েছে।

খুঁজুন