মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় একাধীক ডাকাতি, চুরি ও অস্ত্র মামলার আসামী শান্ত আটক

নওগাঁয় একাধীক ডাকাতি, চুরি ও অস্ত্র মামলার আসামী শান্ত আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার:

নওগাঁ জেলা পুলিশের অভিযানে ডাকাতি ও চুরি সহ একাধীক মামলার আসামী আতাউর রহমান শান্ত ওরফে বিপ্লব (৩৮) আটক। সত্যতা নিশ্চিত করে নওগাঁর অতিরিক্ত জেলা পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জ্বনাব গাজিউর বুধবার ২৬ ফেব্রুয়ারী জানান, 

গতভোর রাতে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক নওগাঁর মহাদেবপুর থানার চেরাগপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৭টি ডাকাতি ও ৪টি চুরি মামলা সহ ১৭টি মামলার আসামী আতাউর রহমান (শান্ত) ওরফে বিপ্লব (৩৮)কে গ্রেফতার করা হয়েছে। তার বাবার নাম আব্দুল মজিদ মন্ডল। গ্রেফতারকৃত বিপ্লব  আন্তঃজেলা ডাকাত দলের নেতা। তার বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছী এবং নওগাঁ সদর থানায় মোট ১৭টি মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। তিনি আরো জানান, ইতোমধ্যে অস্ত্র মামলায় তার ১৭ বছরের সাজা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, সাম্প্রতিক সময়ে নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়কে বাস ডাকাতি ও আত্রাই উপজেলায় স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে ডাকাতী সংঘটনের সাথে সে জড়িত। বুধবার ২৬ ফেব্রুয়ারী তাকে নওগাঁ বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। আটককৃত আসামীর বিরুদ্ধে ৭টি ডাকাতী, ৪টি চুরি, ২ টি চাঁদাবাজী, ২টি মাদক, ১টি মারামারী ও ১টি অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও জানিয়েছেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জ্নাব গাজিউর।

খুঁজুন