মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে সারে ৪শ' পিচ ইয়াবা সহ দু'জন আটক

নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে সারে ৪শ' পিচ ইয়াবা সহ দু'জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে সারে ৪শ' পিচ ইয়াবা ট্যাবলেট সহ দু'জন কে আটক করেছে। শনিবার রাত সারে ৯টারদিকে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত দু'জন হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ছোটখাটামারী এলাকার হানিফ আলীর ছেলে মাহাবুব রহমান (৩৩) ও নওগাঁ জেলা সদর উপজেলার কৃত্তিপুর এলাকার বাবু হোসেনের ছেলে সম্রাট হোসেন (২৮)।

নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ হাশমত আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন, গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মামনুর রশিদ ও এসআই আলী আকবর হাসান সঙ্গীয় ফোর্স সহ।

রবিবার ১৫ সেপ্টেম্বর দুপুরের দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ হাশমত আলী। তিনি বলেন, নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া এলাকায় মাদকের একটি চালান এসে হাত বদল হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান ও সম্রাট হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উক্ত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

খুঁজুন