মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় জাতীয় ভোটার দিবস পালিত

নওগাঁয় জাতীয় ভোটার দিবস পালিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

''তোমার আমার বাংলাদেশ, ভোট দিবো মিলেমিশে'' এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।  রবিবার সকালে নওগাঁ জেলা নির্বাচন কার্যালয়ে ফেষ্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।  পরে আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাফিউল সারোয়ার, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যান্যরা। 

অনুষ্ঠানে নওগাঁর ১১টি উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ এর অগ্রগতি তুলে ধরা হয় এবং কয়েকজন নাগরিকের মাঝে এনআইডি স্মার্টকার্ড বিতরণ করা হয়।

খুঁজুন