মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির দোকানেগুলোতে অভিযান

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির দোকানেগুলোতে অভিযান

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল ও আটা বিতরণে কোন অনিয়ম হচ্ছে কি না এই জন্য অভিযান পরিচালনা করেছে খাদ্য বিভাগ এবং নওগাঁ জেলা প্রশাসন। 

বুধবার সকাল ১১টারদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর নির্দেশনায় নওগাঁ পৌর শহরের বিভিন্ন স্থানে অবস্থিত খাদ্যবান্ধব কর্মসূচির দোকান গুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উত্তম কুমার রায়, নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলয় রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির সহ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উত্তম কুমার রায় বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল এবং আটা'র মান বিবেচনা ও সঠিক নিয়মে গ্রাহকরা পাচ্ছে কি না তা যাচাই করার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ভোক্তাদের কাছে এসব পন্য ব্যবহারের গুনগত দিক তুলে ধরা হয়েছে। 

তিনি বলেন, নওগাঁ সদর উপজেলার ১২টি পয়েন্টে সকাল থেকে অভিযানে কোন প্রকার অনিয়ম ও অভিযোগ পাওয়া যায়নি। তবে খাদ্যবান্ধব কর্মসূচিতে কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নওগাঁ পৌর এলাকার মোট ১২টি কেন্দ্রে প্রতিদিন ৭৫০ কেজি চাল, ৭৫০ কেজি আটা নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

খুঁজুন