রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় কলমুডাঙ্গা সীমান্তে ১৭ জনকে পুশইন চেষ্টা

নওগাঁয় কলমুডাঙ্গা সীমান্তে ১৭ জনকে পুশইন চেষ্টা

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে গভীর রাতে নারী ও শিশুসহ মোট ১৭ জনকে পুশইন চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দিবাগত রাতে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নং মেইন পিলার এলাকার চক চকির বিল লোহার ব্রিজ এলাকা দিয়ে তাদের বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেয়া হয় বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

 ঘটনার বিবরনে জানা গেছে ঐ দিন গভীর রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জোয়ানরা তাদের দেশের বিভিন্ন এলাকা থেকে ১৭ জন নারী পুরুষ ও শিশু কে আটক করে নওগাঁর সাপাহার সীমান্তের ঐ এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। রাতেই তারা বোরো ধান ক্ষেতের মধ্য দিয় প্রায় ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে শুক্রবার ভোরে কলমুডাঙ্গা চৌমুহোনী এলাকায় এসে অবস্থান নেয়।

ভোর বেলা এলাকার লোকজন তাদের দেখে স্থানীয় কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে সাথে সাথে তাদের পুশব্যাক করার উদ্দেশে সীমান্তের ২৩৭ পিলার এলাকা জিরো লাইনে তাদের নিয়ে যায়। ইতো মধ্যেই ভারতীয় বিএসএফ সদস্যরা ঘটাস্থলে এসে বিজিবি সদস্যদের পুশব্যক প্রক্রিয়ায় বাধা প্রদান করে।

 বর্তমানে ঘটনা স্থলে বাংলাদেশের পক্ষে বিজিবি ও ভারতের পক্ষে বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান করছে। সীমান্তের জিরো ল্যান্ডে পুশইনের শীকার ৫ শিশু এবং ৬ জন নারী ও ৬ জন পুরুষ মোট ১৭ জন সংবাদ সংগ্রহকালে অপেক্ষা করছে। বিজিবি নওগাঁ ১৬ ব্যাটালিয়ান এর সিও লেঃ কঃ আরিফুল ইসলাম মাসুম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

খুঁজুন