মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় কুয়াশার সাথে হিমেল হাওয়া, শীতে কাঁপছে মানুষ

নওগাঁয় কুয়াশার সাথে হিমেল হাওয়া, শীতে কাঁপছে মানুষ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

জানুয়ারি মাসের প্রথমে তুলনামূলক তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও এক দিনের ব্যবধানে নওগাঁর তাপমাত্রা কমলো ৬ দশমিক ৪ ডিগ্রি। বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরে এখন পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান।বৃহস্পতিবার সকালে হালকা কুয়াশা থাকলেও সকাল সকালেই দেখা মিলে সূর্যের। এ জালায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলায় কনকনে শীত অনুভূত হচ্ছে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা থাকলেও দিনভর হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। সূর্য পশ্চিম দিকে গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শীত। একই সাথে বয়ে চলে হিমেল বাতাস। 

গত কয়েক দিন ধরে দিনের তাপমাত্রা বেড়ে গরম এবং রাতে তাপমাত্রা কমে কনকনে শীত অনুভূত হচ্ছে। এর ফলে কিছুটা বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা। এর আগে গতকাল বুধবার বেলা ১২টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। সকালে বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা পড়ে। এ দিন সকাল ৯ টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল ৯ টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কমে যাওয়ায় বর্তমানে নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

খুঁজুন