মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় মাদক বিরোধী প্রতিযোগীতা অনুষ্ঠিত

নওগাঁয় মাদক বিরোধী প্রতিযোগীতা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

'নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে' স্লোগানে নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে মাদক বিরোধী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ শহরের পুরাতন কালেক্টরেট চত্বর মুক্তমঞ্চে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও জেলা প্রশাসন এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

এসময় বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক লোকমান হোসেন, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান এসএম আশিফ, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বিম বারী, রিফাত বিন রাজীব ও রাশবদ আনজুম তন্ময় সহ অন্যরা। মর্ডারেটরের দায়িত্ব পালন করেন, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম।

আয়োজকরা জানান, বির্তক প্রতিযোগীতা প্রথম পর্যায়ে চারটি স্কুল অংশ নিয়ে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নওগাঁ জিলা স্কুল বাছাই করা হয়। এরপর চুড়ান্ত পর্যায়ে ‘ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিমুখিতাই তরুণ তরুণিদের মাদকাসক্তির প্রধান কারণ’ বিষয়ে পক্ষে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে নওগাঁ জিলা স্কুলের মধ্যে বিকর্ত হয়। বিপক্ষে নওগাঁ জিলা স্কুল বিজয় এবং রানাস আপ হয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ফরহান সাদিক। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

খুঁজুন